আখখেতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জের বালিয়াডাঙ্গা গ্রামের আখচাষি শাহজাহান আলী শেখের আনুমানিক ১০ বিঘা জমির আখ দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টায় বালিয়াডাঙ্গা গ্রামের পার্শ্ববর্তী কই বিলের আখখেতে এই আগুন দেওয়া হয়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে তাঁর কমপক্ষে সাড়ে চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে কৃষক শাহজাহান আলী দাবি করেন। এ ব্যাপারে মোবারকগঞ্জ চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) সনজিত কুমার জানান, কৃষকের আবেদনের পরিপ্রেক্ষিতে পুড়ে যাওয়া আখ দর্শনার কেরু অ্যান্ড কোম্পানিতে মাড়াইয়ের জন্য পাঠানোর ব্যবস্থা করা হবে।