আখাউড়ায় আ.লীগ প্রার্থীর প্রচারে ব্যবহৃত গাড়িতে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী বর্তমান মেয়র তাকজিল খলিফার নির্বাচনী প্রচারে নিয়োজিত ইজিবাইকে হামলা চালানো হয়েছে অভিযোগ পাওয়া গেছে। হামলায় ইজিবাইকের চালক শাহিন মিয়া (২৮) আহত হয়েছেন।
গতকাল রোববার রাত আটটার দিকে পৌর এলাকার দেবগ্রাম বেইলি সেতু এলাকায় এ ঘটনা ঘটে।
ইজিবাইকের চালক শাহিন মিয়া জানান, গতকাল রাতে একটি ইজিবাইক চালিয়ে দেবগ্রাম বেইলি সেতু এলাকায় যাওয়ার পর একটি মোটরসাইকেল থেকে অতর্কিত হামলা চালানো হয়। মোটরসাইকেলের পেছনে বসা আরোহী একটি লাঠি দিয়ে ইজিবাইকের সামনের দিকে সজোরে আঘাত করে পালিয়ে যায়। এতে ইজিবাইকের সামনের কাচ সম্পূর্ণ গুঁড়িয়ে যায়। তবে শরীরে মোটা কাপড় থাকায় তাঁর গায়ে সামান্য আঘাত লেগেছে। শাহিন জানান, মোটরসাইকেল আরোহী ও পেছনে থাকা ব্যক্তিকে তিনি চিনতে পারেননি।