আখাউড়ায় শ্বশুরকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মেয়েকে মারধরের প্রতিবাদ করায় শ্বশুরকে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তাঁর জামাতা। উপজেলার আনোয়ারপুর গ্রামে গত সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম ফিরোজ ভূঁইয়া (৭২)। ঘটনার পর থেকে তাঁর জামাতা জানু ভূঁইয়া ওরফে জম্ভু ভূঁইয়া (৩০) পলাতক রয়েছেন। এ ঘটনায় ফিরোজের স্ত্রী হেলেনা বেগম বাদী হয়ে জানু ভূঁইয়াকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।
ফিরোজের ছোট ভাই রেয়াছত আলী ভূঁইয়া (৬৮) বলেন, ফিরোজ ভূঁইয়া তাঁর মেজো ভাই। বড় ভাই মলাই ভূঁইয়ার ছেলে জানুর সঙ্গে প্রায় চার বছর আগে ফিরোজের মেয়ে মালা বেগমের বিয়ে হয়। তখন তাঁকে প্রায় ৭০ হাজার টাকা যৌতুকও দেওয়া হয়েছিল। এ দুই পরিবার একে অপরের প্রতিবেশী। জানু প্রায় দুই বছর ধরে মাদকাসক্ত। মাদকের টাকা জোগাড় করতে পৈতৃক সম্পত্তি ইতিমধ্যে বিক্রি করে দিয়েছেন। প্রায়ই তিনি টাকা চেয়ে বউকে মারধর করতেন।