আখাউড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুলাল মিয়া (৪৮) নামের এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, নিহত দুলাল চিহ্নিত মাদক ব্যবসায়ী ছিলেন। তাঁর বিরুদ্ধে থানায় ১২টি মামলা রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবার শিমরাইল গ্রামের বাসিন্দা তিনি।

পুলিশ জানায়, আজ সকালে স্থানীয় লোকজন কসবা-আখাউড়া সড়কের মনিয়ন্দ এলাকায় গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। সকাল সাড়ে নয়টায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম বলেন, দুলাল মিয়ার শরীরে তিনটি গুলির চিহ্ন দেখা গেছে। লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।