আগাম প্রস্তুতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলনবিলের মৎস্যসম্পদ রক্ষায় আগাম সতর্কতা হিসেবে গতকাল বৃহস্পতিবার নাটোরের সিংড়া উপজেলার কালিনগর গ্রামে অবৈধ সুঁতি জাল, বানা ও সুঁতি জাল স্থাপনের বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দের পর পুড়িয়ে ফেলা হয়েছে। সিংড়া উপজেলা প্রশাসন সূত্র জানায়, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা চলনবিলে অবৈধভাবে মাছ ও কাঁকড়া ধরার প্রস্তুতি নিচ্ছে, এমন খবর পাওয়ার পর গতকাল সকালে মৎস্য বিভাগের সহায়তায় প্রশাসন অভিযান চালিয়ে এসব সরঞ্জাম জব্দ করে। এ সময় কয়েকটি ঘের উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম।