আগারগাঁওয়ে অভিযান, ৯০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগারগাঁও ও ৬০ ফুট রাস্তার দুই পাশে উচ্ছেদ অভিযান চালিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন অঞ্চল-৫-এর ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম অজিয়র রহমানের নেতৃত্বে গতকাল সোমবার সকালে এ অভিযান চালানো হয়।

সকাল থেকে শুরু হওয়া এ অভিযানের সময় আগারগাঁও এলাকা ও ৬০ ফুট সড়কের দুই পাশের ৯০০ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯-এর আওতায় ৮টি প্রতিষ্ঠানকে মোট ৫৯ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানের সময় ঢাকা উত্তর সিটি করপোরেশন অঞ্চল-৪-এর নির্বাহী প্রকৌশলীসহ করপোরেশনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। আর্মড ফোর্স ব্যাটালিয়ন, উত্তরা-১ এবং শেরেবাংলা থানার পুলিশ এ অভিযানে সহায়তা করে।