আগুন দেওয়ার সময় একজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় গতকাল শুক্রবার রাতে মজিবর রহমান (১৯) নামের একজনকে পেট্রলসহ আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। এরপর তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে পুলিশ মজিবরকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
যাত্রাবাড়ী থানার পুলিশ জানায়, গতকাল রাত সোয়া এগারটার দিকে সায়েদাবাদ জনপথ এলাকায় একটি বাসে পেট্রল ঢেলে আগুন ধরাতে যাচ্ছিলেন মজিবরসহ দুই যুবক। তখন স্থানীয় জনতা মজিবরকে ধরে ফেলে গণপিটুনি দেন। বাকি একজন পালিয়ে যান। পরে মজিবরকে পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান।
মজিবরকে হাসপাতালে নিয়ে যাওয়া যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন প্রথম আলোকে বলেন, একটু সুস্থ হলে মজিবরকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের ব্যাপারে তথ্য নেওয়া হবে।