আগুনে পুড়েছে ১৩ বসতঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বন্দর থানার দক্ষিণ মধ্যম হালিশহর হিন্দুপাড়ায় আগুনে ১৩টি বসতঘর পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে আনুমানিক সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. জসিমউদ্দিন জানান, সকাল পৌনে নয়টার দিকে রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ১৩টি কাঁচা বসতঘর পুড়ে যায়। আগ্রাবাদ ও বন্দর ফায়ার স্টেশনের চারটি গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়। সকাল সোয়া ১০টার দিকে আগুন নেভানো হয়।