আগৈলঝাড়ায় এসএসসি পরীক্ষার্থী অপহৃত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের আগৈলঝাড়ায় গত রোববার এক এসএসসি পরীক্ষার্থী অপহরণের শিকার হয়েছে। এ ঘটনায় ওই দিন রাতে আগৈলঝাড়া থানায় একটি মামলা করা হয়েছে।
মেয়েটি আস্কর কালীবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকেলে মেয়েটি প্রাইভেট পরে বাড়ি ফিরছিল। পথে একই উপজেলার পূর্ব সুজনকাঠি গ্রামের কাওসার মোল্লার (২৫) নেতৃত্বে চার তরুণ দুটি মোটরসাইকেলে এসে মুখ চেপে ধরে মেয়েটিকে তুলে নিয়ে যায়।
এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে ওই রাতে আগৈলঝাড়া থানায় মামলা করেন। আগৈলঝাড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, মেয়েটিকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।