আগৈলঝাড়ায় আ.লীগ নেতাকে কুপিয়ে জখম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আওয়ামী লীগ নেতা অবনি সরকার (৫০) গুরুতর আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে উপজেলার রত্নপুর ইউনিয়নে মোহনকাঠি জাঙ্গালের ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অবনি সরকার রত্নপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার রাতে রত্নপুর ইউনিয়ন পরিষদ থেকে বের হয়ে নিজ বাড়ি মোহনকাঠি গ্রামে যাওয়ার উদ্দেশে বের হন। রাত নয়টার দিকে মোহনকাঠি জাঙ্গালের ব্রিজ এলাকায় পৌঁছালে চার-পাঁচজনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। পরে স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে যান।