আগৈলঝাড়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধের জেরে বরিশালের আগৈলঝাড়া উপজেলার পশ্চিম গোয়াইল গ্রামে গত শনিবার রাতে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ ১০ জন আহত হয়েছেন।

আহত ব্যক্তিদের মধ্যে ছয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন রেজাউল করিম (৩৯), সাথি বেগম (২৫), রহিমা বেগম (৬০), আঁখি বেগম (৭০), কাজল শিকদার (১৬) ও কোহিনুর বেগম (৩৮)। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একই গ্রামের আ. খালেক শিকদারের সঙ্গে কালাম শিকদারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় খালেক লোকজন নিয়ে বিরোধপূর্ণ পুকুরে মাছ ধরতে গেলে কালামের ছেলে কাজল শিকদার বাধা দেয়। এ নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।