আগ্নেয়াস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিত্যক্ত অবস্থায় ছয়টি দেশীয় পিস্তল ও দুটি কাটাবন্দুক উদ্ধার করেছে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। গতকাল রোববার সকালে কালীগঞ্জ হাক্কানি মসজিদের পাশ থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি জামাল উদ্দিন মীর বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুষ্কৃতকারীরা অপরাধমূলক কার্যক্রমের জন্য অস্ত্রগুলো জড়ো করেছিল। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।