আগ্নেয়াস্ত্র উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেণী বাজার এলাকা থেকে গতকাল শুক্রবার ভোরে ১০টি ককটেল, দুটি শ্যুটারগান ও একটি চাপাতি উদ্ধার করেছে র্যাব। র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের অধিনায়ক নিয়াজ মোহাম্মদ ফয়সাল বলেন, ত্রিবেণী বাজার এলাকায় দুর্বৃত্তরা নাশকতার পরিকল্পনা করছে—এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। একপর্যায়ে বাজারের পাশের একটি বটগাছের নিচ থেকে এসব ককটেল ও অস্ত্র উদ্ধার করা হয়।