আগ্নেয়াস্ত্র উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরিত্যক্ত অবস্থায় এক রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল ও চারটি পেট্রলবোমা উদ্ধার করেছে র্যা ব। গতকাল বিকেলে র্যা ব-১১-এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র্যা ব-১১-এর একটি দল এএসপি মো. আলেপ উদ্দিনের নেতৃত্বে উপজেলার দাউদপুর ইউনিয়নের খৈশার গ্রামের জনৈক মিজান মিয়ার বাড়ির পাশে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করে।
নারায়ণগঞ্জ প্রতিনিধি