আগ্নেয়াস্ত্রসহ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মোজাম্মেল হককে আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে র্যা ব-১৪। র্যা ব-১৪ ও স্থানীয় সূত্রে জানা যায়, খবর পেয়ে গত শুক্রবার রাতে বিসকা ইউনিয়নের বিসকা গ্রামে ইউপি সদস্য মোজাম্মেল হকের বাড়িতে র্যা ব -১৪-এর একটি দল অভিযান চালায়। এ সময় একটি দেশীয় ওয়ান শ্যুটার গানসহ তাঁকে আটক করে র্যা ব। মোজাম্মেল হক ওই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। নাম প্রকাশে অনিচ্ছুক র্যা ব-১৪-এর এক কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ময়মনসিংহ অফিস|