আগ্নেয়াস্ত্রসহ আটক ৩: ডিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ চারটি আগ্নেয়াস্ত্রসহ তিন ব্যক্তিকে আটক করার দাবি করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে পাঠানো মুঠোফোনের খুদেবার্তায় দাবি করা হয়, গতকাল রোববার ডিবি (দক্ষিণ) অবৈধ চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য খুদেবার্তায় উল্লেখ করা হয়নি। বিস্তারিত জানাতে আজ দুপুর সাড়ে ১২টায় ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিং করা হবে।