আগ্নেয়াস্ত্রসহ আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার আমবাগিচা থেকে গত বৃহস্পতিবার মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে ডিবি পুলিশ। তাঁদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। ডিবি জানায়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একটি বাড়ির নিচতলায় অভিযান চালায় ডিবি। পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মো. সোহেল গুলি করার চেষ্টা করেন। পুলিশ তাঁকে ঘিরে ফেললে সোহেলের সহযোগীরা ঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন। খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ আত্মরক্ষার্থে সাতটি গুলি ছুড়লে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে মো. সোহেল, সহযোগী বিল্লাল হোসেন, ফারুক হোসেন ও মো. সেলিমকে আটক করা হয়।