আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের আবিরপাড়া বাজারে গতকাল শুক্রবার ভোরে অভিযান চালিয়ে মো. আশরাফ ওরফে বোমা আশরাফ (২৬) নামের এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, আশরাফের বাড়ি আবিরপাড়া গ্রামে। গ্রেপ্তারের সময় আশরাফের শরীর তল্লাশি করে একটি এলজি ও একটি গুলি উদ্ধার করা হয়েছে। আশরাফের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে চারটি মামলা রয়েছে। এ ছাড়া গতকালের অস্ত্র উদ্ধারের ঘটনায় আরও একটি মামলা হয়েছে।