আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া থানার তালিকাভুক্ত সন্ত্রাসী ইমতিয়াজ হোসেন ওরফে ঠোঁটকাটা মানিককে (৩৯) আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মির্জাখীল চৌধুরীপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইয়াসির আরাফাত জানান, ইমতিয়াজের স্বীকারোক্তির ভিত্তিতে তাঁর বসতঘরে তল্লাশি চালিয়ে একটি ওয়ান শুটারগান, দুটি দেশে তৈরি বন্দুক, তিনটি গুলি, কিছু গুলির খোসা, চাপাতি, পাঁচটি ইয়াবা বড়ি ও গাঁজা উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে তিনটি মামলা আছে।