প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফের সাবরাং থেকে গত শুক্রবার রাতে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার প্রথম আলোকে জানান, পুলিশ উপজেলার সাবরাং ইউনিয়নের আছারবনিয়া গ্রামের হাবিবুর রহমানের বাড়ির গোয়ালঘর থেকে একটি দেশে তৈরি এলজি, একটি একনলা বন্দুক, পাঁচটি কার্তুজ ও সাতটি রাইফেলের গুলি উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।