আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার গোপালনগর ঘাট থেকে গতকাল মঙ্গলবার সকালে একটি পিস্তল ও ছয়টি গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি ৯ ব্যাটালিয়নের অধিনায়ক আবু জাফর শেখ মো. বজলুল হক জানান, সকালে বিজিবির একটি দল গোপালনগর ঘাটে একটি ভটভটিতে অভিযান চালায়। এ সময় সিটের নিচে লুকিয়ে রাখা একটি পিস্তল, ছয়টি গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে সেগুলো শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের পাঁচ উপজেলায় গত সোমবার রাতে পুলিশের বিশেষ অভিযানে ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের নিয়ন্ত্রণকক্ষ সূত্র জানায়, এই অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি, মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। গতকাল তাঁদের আদালতের জেলা হাজতে পাঠানো হয়েছে।