আগ্নেয়াস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্ত এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি শটগান, চার রাউন্ড গুলি ও একটি ককটেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আজ সোমবার রাতে এগুলো উদ্ধার করা হয়।
৯ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নাজমুল আলম বলেন, রাত পৌনে সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিংনগর সীমান্তে কয়েকজন চোরাচালানিদের ধাওয়া করে বিজিবি সদস্যরা। এ সময় আগ্নেয়াস্ত্র, গুলি ও ককটেল ফেলে পালিয়ে যায় তারা। পরে সেগুলো উদ্ধার করে নিয়ে আসে বিজিবি।