আগ্নেয়াস্ত্রসহ আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গতকাল সোমবার একটি বিদেশি পিস্তল ও একটি চোরাই মোটরসাইকেলসহ আহসান হাবিব (৩৫) নামের এক যুবককে আটক করেছে। তাঁর বাড়ি কামারখন্দ সদরের তালতৈল গ্রামে। সিরাজগঞ্জ ডিবির ওসি নাসির উদ্দিন জানান, সকাল আটটার দিকে খবর পেয়ে তাঁরা তালতৈল গ্রামে অভিযান চালান। এ সময় আহসান হাবিবকে ৪০০টি ইয়াবা বড়িসহ আটক করা হয়। এরপর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার বিভিন্ন বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি গুলি, একটি ম্যাগাজিন ও একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। আহসান হাবিবের নামে বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে।