প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গতকাল শুক্রবার দুপুরে তিনটি পিস্তলসহ মাসুদ রানা (২৩) নামে এক যুবককে আটক করেছে র্যা ব। তিনি উপজেলার উপচাকপাড়া গ্রামের মোখলেছ আলীর ছেলে। র্যা ব-৫ চাঁপাইনবাবগঞ্জের ক্যাম্পের কমান্ডার মেজর সফিকুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (গতকাল) বেলা আড়াইটার দিকে শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ী (পূর্বপাড়া) গ্রামে অভিযান চালিয়ে তিনটি পিস্তল, সাতটি ম্যাগাজিন, ছয়টি গুলিসহ মাসুদ রানাকে আটক করা হয়।