আগ্নেয়াস্ত্রসহ আটক ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আদিনা ফজলুল হক কলেজ মোড় থেকে গতকাল শুক্রবার দুপুরে ২টি পিস্তল, ৪টি ম্যাগাজিন, ১০টি গুলিসহ বেনজির আলী (২৫) নামের এক তরুণকে আটক করেছে র্যাব। তাঁর বাড়ি একই উপজেলার সাবাপাড়া গ্রামে। র্যাব-৫ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বেলা পৌনে তিনটার দিকে আদিনা ফজলুল হক কলেজ মোড়ে অভিযান চালায় র্যাবের একটি দল। এ সময় বেনজির আলীর কাছ থেকে আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করা হয়। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ|