আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলার চকনাজিরপুর বাজার থেকে গত রোববার আগ্নেয়াস্ত্রসহ নয়ন আলী (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে র্যাব। নয়ন চকনাজিরপুর পূর্বপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, রোববার চকনাজিরপুর বাজারে রাস্তার পাশে অস্ত্র কেনাবেচার সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চারটি গুলি, একটি মুঠোফোনসহ নয়নকে গ্রেপ্তার করেন র্যাব-৫-এর সদস্যরা। এ ব্যাপারে র্যাবের ওয়ারেন্ট অফিসার ওয়ালিউল ইসলাম থানায় মামলা করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।