আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় র্যা ব অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছে। তাঁর নাম ইউসুফ হাসান (৪৩)। সোমবার সন্ধ্যায় র্যা ব-১১ সিপিএসসির কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার নরেশ চাকমার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পিঠালীপুল এলাকায় অবস্থিত রহমান ডাইং ফ্যাক্টরির ভেতরে র্যা ব এ অভিযান চালায়। ইউসুফ এলাকার চিহ্নিত সন্ত্রাসী। এ সময় তাঁর কাছ থেকে দুটি গুলি, একটি বিদেশি পিস্তল ও একটি ধারালো চাকু জব্দ করা হয়। ইউসুফের বিরুদ্ধে ফতুল্লা থানায় অস্ত্র আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যা ব জানায়।