প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর গ্রাম থেকে গত মঙ্গলবার গভীর রাতে আটটি আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যা ব। গ্রেপ্তার নুরুল আলমের বাড়ি ইউনিয়নের জাহাজপুরা এলাকায়। র্যা বের কক্সবাজার কার্যালয়ের কোম্পানি অধিনায়ক মেজর মো. রুহুল আমিন বলেন, অবৈধ অস্ত্র মজুত করে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে র্যা ব মঙ্গলবার রাত ১২টার দিকে শামলাপুর বাজারে অভিযান চালিয়ে নুরুল আলমকে গ্রেপ্তার করে। পরে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে ৮টি দেশে তৈরি আগ্নেয়াস্ত্র ও ১১টি গুলি উদ্ধার করা হয়। গতকাল বুধবার র্যা বের কক্সবাজার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মেজর মো. রুহুল আমিন বলেন, গ্রেপ্তার নুরুল আলমের বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা আছে। তাঁকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে মামলা করা হয়েছে।