প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় গতকাল শনিবার ভোরে একাটি বিদেশি পিস্তল, ১১টি গুলি, দুটি ম্যাগাজিনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার নাজমুল হাসান গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগার লতিফপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আহসান উল্লাহ বলেন, গতকাল ভোরে কাপাসিয়া উপজেলা ডাকবাংলোর সামনে দিয়ে যাওয়ার সময় পুলিশ নাজমুল হাসানকে গ্রেপ্তার করে। পরে তল্লাশি করে আগ্নেয়াস্ত্র ও গুলি পাওয়া যায়।