আগ্নেয়াস্ত্রসহ তিন যুবক আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনায় আগ্নেয়াস্ত্রসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। গতকাল দুপুরে খানজাহান আলী থানার পথের বাজার এলাকায় যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হচ্ছেন বটিয়াঘাটার রুহুল ফরাজী, হরিণটানা এলাকার রুহুল আমিন ও ঝিনাইদহের মেহেদী মণ্ডল। তাঁদের কাছ থেকে দুটি ওয়ান শ্যুটারগান ও ১৩টি গুলি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, এ ব্যাপারে খানজাহান আলী থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।