আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর উপজেলার আড়িয়াল থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) আগ্নেয়াস্ত্রসহ মনজেত প্রামাণিক (৩৫) নামের এক যুবককে আটক করেছে। উপজেলার গোয়ালবাড়ী গ্রাম থেকে সোমবার রাতে তাঁকে আটক করা হয়। র্যাব-১২ পাবনা ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাত তিনটার দিকে মনজেতের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর দখল থেকে একটি শাটার গান ও চারটি গুলি উদ্ধার করা হয়। পরে অস্ত্র আইনে মামলা করার পর তাঁকে পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়।