আচরণবিধি লঙ্ঘন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভা নির্বাচনে গতকাল প্রতীক বরাদ্দের পরপরই মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর আলমের পক্ষে মোটরসাইকেলের শতাধিক শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌরসভার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। মোটরসাইকেল আরোহী কর্মীরা ভোটারদের সালাম দিয়ে ভোট চান। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন অন্য প্রার্থীরা। রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী বলেন, খবর পেয়েই ওই মেয়র পদপ্রার্থীকে সতর্ক করে দেওয়া হয়েছে। এ ধরনের কোনো শোডাউন করা হলে প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি