আচরণবিধি লঙ্ঘন : ২০ প্রার্থীর জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ছয় চেয়ারম্যান প্রার্থীসহ ২০ জন প্রার্থীর কাছ থেকে ২৪ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

আজ মঙ্গলবার উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম শাফিউল ইসলাম এই জরিমানা করেন।
দণ্ডিত ব্যক্তিদের মধ্যে ছয়জন চেয়ারম্যান প্রার্থী, নয়জন সাধারণ সদস্য প্রার্থী এবং পাঁচজন সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য প্রার্থী।
ইউএনও শাফিউল ইসলাম বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা আদায়ের পাশাপাশি দণ্ডিত ব্যক্তিদের সতর্ক করে দেওয়া হয়েছে।