আচারের প্যাকেটে ইয়াবা পাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে অভিনব কৌশলে পাচারকালে পৃথক অভিযানে ৫০০ ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোররাতে নগরের শাহ আমানত সেতু এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে বাকলিয়া থানার পুলিশ।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কক্সবাজার থেকে সৌদিয়া পরিবহনে করে ঢাকায় যাওয়ার পথে নুর মোহাম্মদের মলদ্বার থেকে ২০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।