অভিযোগপত্রভুক্ত আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালীতে শিশুসহ সংখ্যালঘু পরিবারের ১১ জনকে আগুনে পুড়িয়ে মারার মামলার অভিযোগপত্রভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম মোক্তার হোসেন (৪০)। গত রোববার রাতে উপজেলার রাইছড়া বিল থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

২০০৩ সালের ১৮ নভেম্বর বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের শীলপাড়ায় ১১ জনকে আগুনে পুড়িয়ে মারা হয়। তদন্ত শেষে ২০১১ সালে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। গ্রেপ্তার মোক্তার হোসেন এ মামলার অভিযোগপত্রের ২ নম্বর আসামি। বর্তমানে চট্টগ্রাম আদালতে মামলাটির সাক্ষ্য চলছে।

বাঁশখালী থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ১১ হত্যা মামলার আসামি মোক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।