আজ সিদ্ধান্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উন্নয়নমূলক কাজের টাকা না দেওয়ায় পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের আড়াইনাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে প্রকাশ্যে মারধর করা হয়েছে। এ বিষয়ে আজ রোববার উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. সেলিম হাওলাদার বলেন, মেরামতের নামে ওই বরাদ্দকৃত টাকার সিংহভাগ টাকা প্রধান শিক্ষক আত্মসাৎ করেছেন। এর হিসাব চাওয়ায় তিনি মিথ্যা অভিযোগ করেছেন।