আজ্ঞাতনামা তিনজনের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গতকাল বুধবার ভোগাই নদে পাহাড়ি ঢলে নারীসহ অজ্ঞাতনামা দুজনের লাশ ভেসে এসেছে। এর আগে গত মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অজ্ঞাতনামা এক তরুণের লাশ উদ্ধার করে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বেলা দেড়টার দিকে প্রথমে অজ্ঞাতনামা এক পুরুষের লাশ ভোগাই নদে ঢলের পানিতে ভেসে আসে। একইদিন বেলা আড়াইটার দিকে আরেক নারীর লাশ ভেসে আসে। উভয় লাশের গলা ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এলাকাবাসীর ধারণা, লাশ দুটি পাহাড়ি ঢলের পানিতে ভারত থেকে ভেসে এসেছে।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উদ্ধার হওয়া লাশের ময়নাতদন্ত গতকাল জেলা সদর হাসপাতালের মর্গে সম্পন্ন হয়েছে।