আট জেলে অপহরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিপণের দাবিতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাঠেশ্বর এলাকা থেকে ২৫টি নৌকা থেকে আট জেলেকে অপহরণ করেছে জলদস্যু নোয়া মিয়া বাহিনী। গত মঙ্গলবার বিকেলে কাঠেশ্বর এলাকায় মাছ ধরার সময় জলদস্যুরা অপহৃত জেলেদের সাড়ে সাত লাখ টাকা মুক্তিপণ না দিলে ছাড়বে না বলে জানিয়ে দিয়েছে। অপহৃত জেলেরা হলেন শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনিমুখা গ্রামের শাহাদাৎ হোসেন গাজী, আবদুল্লাহ শেখ, অহেদ কুরুনি, শামছুর রহমান মোড়ল; খোলপেটুয়া গ্রামের মুর্শিদ খাঁ; নাগিতখালী গ্রামের আবদুল জলিল গাইন; ৯ নম্বর সোরা গ্রামের জহুরুল মোল্লা ও আমরিয়াদ গাজী। ফিরে আসা পাঁচ-ছয়জন জেলে একথা জানিয়েছেন।