আট ডাকাত গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গত বুধবার রাত ১১টা ২৫ মিনিটে আন্তজেলা ডাকাত দলের আট সদস্যকে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা ডিবি পুলিশের একটি দল। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি, চারটি চাপাতি, সাতটি রড, একটি মাইক্রোবাস ও একটি ট্রাক উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিবির এসআই শাহ কামাল আকন্দ বাদী হয়ে বুড়িচং থানায় আট ব্যক্তির নামে ডাকাতির মামলা করেছেন। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা