আট দিনে ৩টি চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাট জেলা প্রশাসক ও সির্ভিল সার্জনের কার্যালয় চত্বর থেকে গত আট দিনে (২৬ জুলাই-২ আগস্ট) তিনটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ সময়ে হাতেনাতে একজন চোরকে গ্রেপ্তারসহ একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
লালমনিরহাট সদর থানা-পুলিশ সূত্র জানায়, গত রোববার দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের চত্বর থেকে ডেইলি স্টার-এর লালমনিরহাট প্রতিনিধি এস দিলীপ রায় এবং সিভিল সার্জনের কার্যালয় চত্বর থেকে স্টোরকিপার মোয়াজ্জেম হোসেনের মোটরসাইকেল চুরি হয়েছে মর্মে লিখিত অভিযোগ পাওয়া গেছে।
এর আগে গত ২৬ জুলাই জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত জেলা ট্রেজারি কার্যালয়ের সামনে থেকে সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহজাহান আলীর মোটরসাইকেল চুরির সময় মোকছুদার রহমানকে (৫৫) গ্রেপ্তার করা হয়। বিকেলেই মোকছুদারকে কারাগারে পাঠানো হয়।