আট দিনেও চালক জাহিদুলের সন্ধান মেলেনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিখোঁজের সাত দিন পেরিয়ে গেলেও ভাড়ায় মোটরসাইকেলচালক জাহিদুল ইসলামের (৩০) সন্ধান মেলেনি। জাহিদুল শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের মানিককুড়া গ্রামের ইছুব আলীর ছেলে।
জাহিদুলের পরিবার সূত্র জানায়, জাহিদুল ১১ জানুয়ারি বাড়ি থেকে ভাড়ায় মোটরসাইকেল চালাতে বেরিয়ে যান। এরপর থেকে জাহিদুলের সন্ধান পাওয়া যায়নি। এ সময় তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। ছেলের সন্ধান না পেয়ে বাবা ইছুব আলী ১২ জানুয়ারি নালিতাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।