আট প্রতিষ্ঠানকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও বিক্রি এবং উৎপাদনের তারিখ ছাড়া পণ্য বাজারজাত করার দায়ে আটটি প্রতিষ্ঠানকে এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরের সদরঘাট এলাকায় চালানো এ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজিদা শরমিন।
সিটি করপোরেশন সূত্র জানায়, অভিযানে কর্ণফুলী হোটেলকে ১০ হাজার টাকা, জনতা বেকারিকে ৩০ হাজার টাকা, ক্যাফে নেওয়াজকে ২০ হাজার টাকা, মোহাম্মদীয়া হোটেলকে ৩০ হাজার টাকা, মদিনা হোটেলকে ৩০ হাজার টাকা, স্টার হোটেলকে ১০ হাজার টাকা, আবরার হোটেলকে ১০ হাজার টাকা ও মুনস্টার হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।