প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজারে গতকাল মঙ্গলবার মেয়াদোত্তীর্ণ ও ভেজাল খাদ্যদ্রব্য বিক্রির দায়ে আটটি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম শেখ হাফিজুর রহমান এ অভিযান চালান। এ সময় তাঁর সঙ্গে র্যা ব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন উপস্থিত ছিলেন। শেখ হাফিজুর রহমান বলেন, বেলা দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত ওই অভিযান চলে। এ সময় হাবিব, মেঘনা ও জনতা বেকারিকে ৪০, ২০ ও ৪০ হাজার করে এবং পিংকি, রাজা ও খান, তাহমিদ ও জননী রেস্তোরাঁকে ৮০, ৩০ ৮০, ৪৫ ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।