আট বছরের শিশুকে ধর্ষণ, মামলা না করতে হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার লালমোহন উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নে আট বছরের এক শিশু গত বুধবার ধর্ষণের শিকার হয়েছে। ঘটনার তিন দিন পর মুমূর্ষু অবস্থায় তাকে শুক্রবার বিকেলে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে অভিযুক্ত ব্যক্তি আওয়ামী লীগের স্থানীয় কর্মী হওয়ায় আইনি সহায়তা না নিতে শিশুটির পরিবারকে নানা হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। লালমোহন থানার ওসি গাজী শহিদুর জানান, মামলা না করতে শিশুটির পরিবারকে নানা হুমকি দেওয়া হচ্ছে। ভোলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সাইদুল বাশার বলেন, ধর্ষণের আলামত নষ্ট হওয়ার আগেই পরীক্ষা-নিরীক্ষা করা দরকার। তবে পুলিশ অনুমতি না দেওয়া পর্যন্ত পরীক্ষার কাজটি এগিয়ে নেওয়া যাচ্ছে না।