আট বাড়িতে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে গত শুক্রবার রাতে একই গ্রামের সাত বাড়িতে সিঁধ কেটে চুরির ঘটনা ঘটেছে। একই রাতে সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের এক শিক্ষিকার বাড়িতে চুরির ঘটনা ঘটে। চোরেরা আট বাড়ি থেকে মুঠোফোন সেট, স্বর্ণালংকার, টাকা ও তৈজসপত্র চুরি করে নিয়ে গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার রাতে গজারিয়া গ্রামের নাছিরউদ্দিন, আজমত আলী, আরফান আলী, সেলিম মিয়া, মাসুদ রানা, আবুল কাশেম, হোসেন বয়াতি ও ৫ নম্বর ওয়ার্ডের ছিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সালমা আক্তারের বাসায় চুরি হয়। সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাকছুদুল আলম বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি।