আট ব্যবসায়ীকে কুপিয়ে ১২ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের ছুটিতে গত সোমবার রাতে বাড্ডায় আটজন গরু ব্যবসায়ীকে কুপিয়ে ও মারধর করে তাঁদের কাছ থেকে ১২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আহত ব্যবসায়ীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত ব্যবসায়ীরা হলেন খোকন, বাবর, রেজাউল, মামুন, আকবর, শামসুল, মোতাহার ও আহমদ।
ব্যবসায়ীরা বলেন, বাড্ডার আফতাবনগর হাটে গরু বিক্রি করে সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ট্রাকে করে রাজশাহীতে তাঁদের নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় যাত্রীবেশে কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত তাঁদের ট্রাকে ওঠে। একপর্যায়ে ডাকাতেরা কুড়িলের ৩০০ ফুট সড়কে নিয়ে তাঁদের মারধর করে হাত-পা বেঁধে ফেলে। এরপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। দুর্বৃত্তরা তাঁদের সঙ্গে থাকা ১২ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।