প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৩ লাখ টাকার বেশি বিদ্যুৎ বিল বকেয়া থাকায় চট্টগ্রাম নগরের মাদারবাড়ী এলাকায় আট গ্রাহকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। একই সঙ্গে ২২টি বিদ্যুৎ-সংযোগও বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রামের বিদ্যুৎ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন এ অভিযান চালান। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) মো. মনিরুজ্জামান বলেন, মাদারবাড়ী বিক্রয় ও বিতরণ বিভাগের অধীনে স্ট্যান্ড রোড, ধনিয়ালাপাড়া, সুপারিওয়ালাপাড়া, সাহেবপাড়াসহ কয়েকটি এলাকায় বকেয়া আদায় ও বিলখেলাপিদের বিরুদ্ধে এ অভিযান চালানো হয়।