প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশীপুর হাটখোলা এলাকায় গত বুধবার রাতে দুটি মাইক্রোবাসসহ আট যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি বড় ছুরি উদ্ধার করা হয়। আটক যুবকেরা হলেন দেলোয়ার হোসেন (২৮), রশিদ (২৫), আক্তার হোসেন (২৫), পলাশ (২৮), রতন (২৬), কাঞ্চন (২৫), জসিম (২৬) ও জনি (২৭)। পুলিশের ধারণা, তাঁরা ডাকাতির উদ্দেশ্যে মুন্সিগঞ্জের দিকে যাচ্ছিলেন। নারায়ণগঞ্জ প্রতিনিধি|