আট হাজার দামি ঘড়ি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা বিভিন্ন ব্র্যান্ডের সাড়ে আট হাজার দামি ঘড়ি আটক করেছেন। এসএমআই নামের একটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই পণ্য আনা হয়েছে। 

শুল্ক ও গোয়েন্দা পরিদপ্তরের মহাপরিচালক মইনুল খান আজ রোববার রাতে প্রথম আলোকে বলেন, আটক করা ঘড়ির মধ্যে ৭ হাজার ৮৮০টি বাচ্চাদের ঘড়ি। বাকি ঘড়ির মধ্যে ৬৪৬টি বিভিন্ন ব্র্যান্ডের দামি ঘড়ি। ২৩টি কার্টনে ভর্তি করে এসব পণ্য আনা হয়েছে। ঘড়ি ছাড়াও এতে আরও আছে ব্যাটারি, বেল্ট ও বিভিন্ন সামগ্রী। আটক করা সামগ্রীর দাম ১০ কোটি টাকা বলে কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন।
শুল্ক কর্মকর্তারা জানান, এই একই কুরিয়ার সার্ভিস ব্যবহার করে এর আগে যুবলীগ নেতা বদরুল আলম চোরাই পণ্য নিয়ে আসেন। সম্প্রতি র‍্যাব তাঁকে আটক করে।