প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি নূর উল্লাহকে কারা ফটক থেকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারা ফটক থেকে তাঁকে আটক করে সাতকানিয়া থানার পুলিশ। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপকারাধ্যক্ষ জাহেদুল আলম বলেন, উচ্চ আদালত ও নিম্ন আদালত থেকে জামিননামা আসায় নূর উল্লাহকে মুক্তি দেওয়া হয়। তাঁর বিরুদ্ধে নাশকতার ১৭টি মামলা রয়েছে। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ হোসেন জানান, নূর উল্লাহকে কারা ফটক থেকে আটক করা হয়েছে।